ডিজিটাল সম্মেলনে পালিত হলো ই-কমার্স দিবস
করোনা পরিস্থিতিতে ডিজিটাল বৈঠকে পালিত হলো ই-কমার্স দিবস। ‘‘মানবতার সেবায় ই-কমার্সের ডাক’’ স্লোগানে প্রকাশ করা হলো মানব সেবা ডট কম নামে একটি ওয়েবসাইট।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার ( ৭ এপ্রিল) দুপুরে ই-ক্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আলোচনায় যোগ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, সাবেক জ্যেষ্ঠ সচিব ও ই-ক্যাব উপদেষ্টা নজরুল ইসলাম খান,ই-বাণিজ্য করব নিজের ব্যবসা গড়ব প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, একশপের টিম লিডার রেজওয়ানুল হক জামি এবং এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী। পাশাপাশি করোনা পরিস্থিতিতে কীভাবে নিরাপদে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া হচ্ছে সেসব বিষয় নিয়ে আলোচনায় অংশনেন ই-ক্যাব সদস্যরা।
ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে ডিজটাল এ সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল।
অনুষ্ঠানে জরুরী মুহূর্তে ৩৩৩-তে ফোন করে নেয়া অর্ডারের মাধ্যমে ই-কমার্স সেবা পৌঁছে দেয়া এবং রিকশা চালকদের ডেলিভারিম্যান হিসেবে ব্যবহারের উদ্যোগ নিতে ই-ক্যাব সদস্যদের পরামর্শ দেন এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী।